Bohemian (বোহেমিয়ান) Lyrics in Bangla

শিরোনামঃ বোহেমিয়ান
কন্ঠঃ শেখ ইশতিয়াক
কথাঃ জিয়াউর রহমান
সুরঃ কাজী শাফিন আহমেদ
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ Untitled as Always

হেঁটে হেঁটে ঘুরছি পথে,
ভাবছি নিজেকে বোহেমিয়ান
জিন্স জুতোর ফাঁদে পরে থেকে,
ঝুলে আছি অর্থহীন শ্লোগান
বাসের হাতল ধরে অপেরা
পুরানো গানের মতো ছন্নছাড়া
বোকা বোকা সরলরেখায়,
হারানো কথার কথায়…

মনের ভেতর অবাধ্য পাখি
আপন ভেবেই সামলে রাখি
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে
নিয়ন আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে

ছুটে চলাদের ভিড়ে
নিয়ন আলোয় হাওয়ায় ভাসিয়ে
স্বপ্নেরা বাড়ি ফেরে
বুকপকেটে আধখাওয়া সিগারেট নিয়ে
আমার এই, স্বপ্ন দেখার আকাশে
মেঘের ডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে….

Leave a Comment