Hajar Borsha Raat (Brishti Dekhe Onek Ke Lyrics in Bengali

শিরোনামঃ হাজার বর্ষা রাত
কথাঃ শিবলী
কন্ঠঃ পার্থ বড়ুয়া
সুরঃ পার্থ বড়ুয়া
কম্পোজঃ সোলস
অ্যালবামঃ ধুন

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে-
তোমাকে আজ কাঁদাবো বলে-
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত!!

দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস!
আঁধার ছড়াবে আমার
প্রিয় সর্বনাশ!!
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত

জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর।।
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত

Leave a Comment