Hariye Jao (হারিয়ে যাও) Lyrics in Bangla

শিরোনামঃ হারিয়ে যাও
কথাঃ আসিফ আজগর রঞ্জন
কন্ঠঃ সুফি ম্যাভেরিক
ব্যান্ডঃ আর্বোভাইরাস
অ্যালবামঃ মন্তব্য নিষ্প্রয়োজন

অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে

হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে

তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভূতি পুরনো মানুষে

হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে

হয়ত কারো দোষ নেই
হয়ত কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালবাসা

Leave a Comment