Hawar Namey (হাওয়ার নামে) Lyrics in Bangla

শিরোনামঃ হাওয়ার নামে
কন্ঠঃ আফতাবুজ্জামান ত্রিদীব
কথাঃ Doyeedt Annahaal Pallab
ব্যান্ডঃ মেকানিক্স
অ্যালবামঃ অপরাজেয়

আলো দেখে কেমন আঁকড়ে ধরি,
তুমিতো সেই জলের ঈশ্বরী,
ডাকতে পাবো হাওয়ার নাম ধরে,
উড়তে থাকা পাতা, সংগোপনে যখন
তোমার হাওয়ার জল,
উড়নচন্ডী একলা পাতার দল,
নিয়ন এবং আলোর অশ্রুপাত,
সহজ জলে ভিজতে থাকা একা,
হাওয়ার নামে তোমার সাথে দেখা,
ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত,
আমার জন্যে একলা থাকাই শ্রেয়,
তুমি বললে শুনছো হাওয়ার ডাক,
হাওয়া মানে তোমারই নামে নিরব,
ডুবতে থাকা শুন্যে চোখ রাখি,
নিয়ন এবং পাতার পথে আসবে,
আসতে পারো, একলা থাকি……

Leave a Comment