Kalo Bikhkhov (কালো বিক্ষোভ) Lyrics Bangla

শিরোনামঃ কালো বিক্ষোভ
কন্ঠঃ আফতাবুজ্জামান ত্রিদীব
কথাঃ Irfan Rahi
ব্যান্ডঃ মেকানিক্স
অ্যালবামঃ অপরাজেয়

শুনি দমনের হুঙ্কার,
অযুত কন্ঠে ভাসে লেলিহান শিখা,
ক্ষণিকের ব্যর্থ হাহাকার,
বিক্ষত লাশের বাকরুদ্ধ সত্তা,
সারা স্বরণি জুড়ে ঝাঁঝালো মিঝিল,
পাথর যুগের হিংস্রতায় ভুলের অবশ ফসিল,
সত্যের সমাধি জ্বলন্ত অপবাদে
রুদ্ধ শ্বাসের উষ্ণতায় কেন এ প্রতিবাদ,
জ্বলছে ঘৃণার আগুন,
ছড়িয়ে পড়ে দিকে দিকে,
জীবাণুর মত,
ধ্বংসের স্তুপ বারুদ,
বিস্ফোরণে ধ্বংসে,
পড়ে শত নিদর্শন…

Leave a Comment