Khola Janala (খোলা জানালা) Lyrics in Bangla

শিরোনামঃ খোলা জানালা
কন্ঠঃ ওয়াকিল রহমান মিলু
কথাঃ ইয়ামিনুল ইসলাম
সুরঃ ইয়ামিনুল ইসলাম
ব্যান্ডঃ SWAT
অপ্রকাশিত

খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও,
আছি আমি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও,
আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়

তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনো কালো কখনো নীল
কখনো বা হলুদ সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা

তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা

তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে

(এই গানটি SWAT ব্যান্ডের। তাহসিন আহমেদের “ভালোবাসার রং” অ্যালবামে প্রকাশিত হয়েছিল কিছুটা পরিবর্তিত লিরিক্সে।)

Leave a Comment