Kisher Eto Tara (কিসের এত তাড়া) Lyrics in Bangla

শিরোনামঃ কিসের এত তাড়া
কন্ঠঃ ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র
কথাঃ অরুণেন্দু দাস
সুরঃ অরুণেন্দু দাস
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান

যাস কোথা তুই কিসের এত তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া

চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল
ফাগুন খেলায় মেতেছে আকুল
মাতাল কোকিল বসন্ত কুহু তানে
পাগল হাওয়ায় কোন্‌ সে দোলা আনে
প্রাণে কি তোর পাস্‌ না কিছুর সাড়া
কেন নিস্‌ না কানে বলছি একটু দাঁড়া

কোমল হাতের কাঁকন রিনিঝিন
সুরের আবেশ জাগায় সে রঙিন
দুটি চোখের মদির ছোঁয়া তার
বাকি কিছুই রাখলো না চাওয়ার
সময় এমন কেমনে যায় ছাড়া
কেন নিস্‌ না কানে বলছি একটু দাঁড়া

Leave a Comment