Ondhokarer Pashe (অন্ধকারের পাশে) Lyrics in Bangla

শিরোনামঃ অন্ধকারের পাশে
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী

সময়ের হাতে বন্দী তুমি
অবক্ষয়ের প্রভাবে
দুর্বোধ্য জীবন কেবলই ইশারায় ডাকে
এভাবে ক্ষয়ে নিঃস্ব হওয়া
ঝুলে থাকা শূন্যতা
অর্থহীন ভূমিতে দাড়িয়ে
জেগে থাকা আর না।
অন্ধ চোখে হাঁটছে সবাই
বুকে জমাট পাথর সবার
এভাবে এই মিথ্যে মায়ায়
জেগে থাকা আর না।
তবু এসো ঐ আলোর অভিষেকে হই শান্ত
মিছিমিছি আঁধারের পাশে
ক্ষয়ে যাওয়া আর না।

Leave a Comment