Shuprovat (সুপ্রভাত) Lyrics in Bangla

শিরোনামঃ সুপ্রভাত
কথাঃ জিয়া
কন্ঠঃ তুহীন
সুরঃ তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
এই সকালে, রাস্তায় হাঁটছি ……
সুপ্রভাত একদিন আমাদের ……

দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে
ধুলোময় দোকানে খবরের কাগজে ……
খেয়ালী কোলাহলে জমে ওঠে
শহরের রাজপথে যান্রিক কোন সুরে
এই ঝড়ো সংলাপে,
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ……

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ……
সুপ্রভাত একদিন আমাদের …..

Leave a Comment