Rod Canvas (রোদ ক্যানভাস) Lyrics in Bangla

শিরোনামঃ রোদ ক্যানভাস
কথাঃ জিয়া
সুরঃ দিয়াত
কন্ঠঃ তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ শিরোনামহীন

মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফড়িং’রা বলে দেয়্লেকি সত্যি হয়
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ।।

আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেঁচে থাক ভালো থাকা

নিঃশ্বাস ভবঘুরে
ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে
কোন চেনা ঠিকানা
চিন্তার বাতিঘরে
স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে
ইচ্ছের সীমানা।।

যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুঁজে বেড়াই

জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি।

Leave a Comment