Shonshon, Jodio Kashbon (শনশন, যদিও কাশব Lyrics in Bangla

শিরোনামঃ চিঠি
কথাঃ জিয়া
সুরঃ শাফিন
কন্ঠঃ তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ শিরোনামহীন

শনশন, যদিও কাশবন দুলছে মন, দমকা হাওয়ায় সারাক্ষন
মেঘের ইশারা চাই যখন।
টিপটিপ বৃষ্টি নামবে, স্বপ্ন ভাঙ্গবে, কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষন।
ঝড়ো হাওয়া … ফিরে যাওয়া … তারা ঢাকা অশ্রুঋণ
আনবে কোনো সোনালি দিন।।
এই আকাশ জুড়ে স্বপ্নপুরে, ফিরছে যারা অনেক দূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।।
সন্ধ্যা হল আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে, বৃষ্টি শেষে, ভেসে ভেসে কোন সুদূরে
দমকা হাওয়ায় উড়ছে মন।
তবু, সুযোগ পেলে, দু’হাত মেলে, সরব চোখে হারিয়ে গেলে
ফিরবে কি আর সোনালি দিন?

Leave a Comment